Daily Samadhan
Wednesday , 23 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের চলতি মাসের মতবিনিময় সভা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
September 23, 2026 6:39 pm

কুড়িগ্রামের রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের চলতি মাসের নিয়মিত মতবিনিময় সভা রাজারহাট মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ইং সকালে সভায় সংগঠনের সদস্যদের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধি, সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি সমাজের কল্যাণে সংগঠনের সদস্যরা ইতিবাচক ভূমিকা রাখতে চান। এ সময় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে সদস্যরা মতামত তুলে ধরেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া