Daily Samadhan
Friday , 12 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ফুটবল খেলার জেরে দু’ পক্ষের ভয়াবহ সংঘর্ষ

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 12, 2026 8:46 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর জমিদার বাড়ি সংলগ্ন খেলার মাঠে আয়োজিত এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত রুস্তমপুর একাদশ ও নরহা একাদশের মধ্যকার খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠ উপচে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠ থেকে দর্শকদের সরানোর চেষ্টা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দর্শকদের মাঠের ভেতর থেকে সরাতে একপর্যায়ে কাদা ছোড়া হলে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে তা চরম আকার ধারণ করে।

স্থানীয়রা জানান, খেলাটি ঘিরে উৎসবমুখর পরিবেশ থাকলেও দর্শক নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পর মাঠজুড়ে বিশৃঙ্খলা দেখা দেয় এবং খেলায় বিঘ্ন ঘটে

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

বক্তব্য দিচ্ছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

চট্টগ্রামে দুই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ জনের মৃত্যু

জমি দখল করতে না পেরে দিনমজুরকে ‘মাদক কারবারি’ বানানোর অপচেষ্টা!

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড

চার দিনব্যাপী শ্যামাপূজা, মহতী ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহানামযজ্ঞের আয়োজন

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে তরুণী গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

হাম ও উপসর্গ দেশে দীর্ঘ হচ্ছে লাশের সারি,একদিনে প্রাণ কাড়ল আরও ৫ শিশুর, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে