Daily Samadhan
Friday , 25 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে হানিফ-পালকি বাসের সংঘর্ষ, নিহত ৩

প্রতিবেদক
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
September 25, 2026 9:47 pm

মাদারীপুরের ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে হানিফ পরিবহন ও পালকি পরিবহনের দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাখরেরকান্দি এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঢাকাগামী লেনে চলাচলের সময় হানিফ পরিবহন ও পালকি পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ ও সংশ্লিষ্টদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড এবং ৩জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

‘দল ও দেশের দুঃসময়ে কখনো আদর্শচ্যুত হননি জমির উদ্দিন সরকার’

ইরানের সঙ্গে চুক্তির ইঙ্গিত ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুমকি

‘ আমাদের সমালোচনা করুন, আমাদের ভুল ধরিয়ে দিন আসুন একসঙ্গে কাজ করার অঙ্গীকার করি’ – তরুণদের প্রতি ড. সাইমুম পারভেজ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

হামলার হুমকি দিয়েও কেন পিছু হটলেন ট্রাম্প

ডিমলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার