Daily Samadhan
Tuesday , 29 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাড্ডা কেন্দ্র ভাঙচুরে বিএনপির কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা: ডা. জাহেদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 29, 2026 5:57 pm

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় বিএনপির কোনো ব্যক্তি জড়িত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সরকারের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ডা. জাহেদ উর রহমান বলেন, টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত। ঘটনার সুষ্ঠু তদন্তের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো রাজনৈতিক দলের সদস্য জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তি সহযোগিতা নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তি শান্তিপূর্ণ ও বেসামরিক কাজে ব্যবহারের লক্ষ্যেই এগিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ও দর-কষাকষি করবে সরকার। কোনো দেশের চাপ বা শর্তের কাছে বাংলাদেশ নতি স্বীকার করবে না। একইভাবে বোয়িং কিংবা এয়ারবাস কেনার সিদ্ধান্ত নেওয়া হলে সেটিও দেশের প্রয়োজন বিবেচনা করেই নেওয়া হবে।

এদিকে দেশে এলপিজি নিয়ে কোনো সংকট নেই বলেও জানিয়েছেন ডা. জাহেদ। এলপিজি আমদানিকারক ও অপারেটরদের তথ্যের ভিত্তিতে তিনি বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত এলপিজি মজুত রয়েছে এবং সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক।

তথ্য উপদেষ্টার দেওয়া হিসাবে, গত আগস্টে দেশে মোট ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত আমদানি হয়েছে প্রায় ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। সংশ্লিষ্ট সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশের এলপিজির মজুত ও সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ ও বাজারদর নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় আমদানিকারক ও অপারেটররা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে দেশে এলপিজির কোনো ঘাটতি নেই।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

ভারতে মুসলমানরা নিরাপদ নয়: জামায়াত আমির

সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী

দেশের তিন জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ  আগামী পাঁচ দিনে বাড়তে পারে বৃষ্টিপাত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে : প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

মিরপুরে ফুটপাতের চেহারা বদলে গেছে

নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি, তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের

দীপু মনির স্বামী আর নেই

৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণই খুলে নেবে: নাহিদ ইসলাম