Daily Samadhan
Tuesday , 29 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা

প্রতিবেদক
এ কে পলাশ
September 29, 2026 11:33 pm

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি-সুস্থ, সবল ও সুন্দর জীবন গড়ি’-এই প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লায় প্রথমবারের মতো চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এর আগে গত ২২ সেপ্টেম্বর কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন থানার ১২টি পুরুষ ও ৭টি নারী কাবাডি দল অংশ নেয়। শুরু থেকেই দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, উৎসাহ ও প্রাণবন্ত ক্রীড়ানৈপুণ্য দেখা যায়।

গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জমজমাট ফাইনালে পুরুষ ও নারী-উভয় বিভাগেই কোটয়ালী মডেল থানা কমিউনিটি পুলিশ কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতা বাড়বে। পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

উচ্চ রেমিট্যান্স প্রবাহে ভর করে আরও বাড়ল রিজার্ভ

বিআরটিএ’র মেট্রো-৪ সার্কেলের আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ উচ্চমান সহকারী হারুন ইসলাম এখনো বহাল তরীয়তে রয়েছে। কর্তৃপক্ষ নীরব, অবৈধভাবে অঢেল সম্পদের মালিক অভিযোগ উঠেছে

কুমিল্লা বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গাজীপুর থেকে গ্রেপ্তার

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী-পুরুষ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রফতার

ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

২৪ ঘণ্টার বৃষ্টিতে ফের জলাবদ্ধতায় চট্টগ্রাম নগরী

বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ