Daily Samadhan
Monday , 17 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টার বৃষ্টিতে ফের জলাবদ্ধতায় চট্টগ্রাম নগরী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 17, 2026 8:25 pm

২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সর্বস্তরের মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। গতকাল (রোববার) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে আজ নগরীর রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার, কাপাসগোলা ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমেছে।

নগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারেও সৃষ্টি হয়েছে জলজট। ফ্লাইওভারে গাড়ি চলাচল করার সময় ওপর নিচে পানি পড়ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পতেঙ্গা আবহাওয়া অফিসের এক কর্মকর্তা বলেন, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তিনি বলেন, লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে।

বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে সড়কে ধীরগতিতে চলছে যানবাহন। পথচারীদের চলাচল করতে হচ্ছে পানি মাড়িয়ে। এতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।

রাহাত্তারপুল এলাকার এক বাসিন্দা বলেন, ‘রাত থেকে বৃষ্টি হচ্ছে। সকালে বের হয়ে দেখি রাস্তায় পানি আরও বেড়েছে। হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। প্রতি বছর বর্ষায় একই ভোগান্তি হলেও স্থায়ী সমাধান হচ্ছে না।’

বাকলিয়া এলাকার এক বলেন, ‘সকালে অফিসে যাওয়ার সময় রাস্তায় অনেক পানি পেয়েছি। গাড়িও কম। ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লাগছে। বৃষ্টির সঙ্গে যানবাহনের সংকট থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।’

বহদ্দারহাট এলাকার এক বেসরকারি চাকরিজীবী বলেন, ‘সড়কে পানি জমে থাকায় স্বাভাবিকভাবে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের বেশি সমস্যা হচ্ছে। অনেকে পানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে।’

এদিকে চলমান গ্যাস সংকটের কারণে নগরীতে গণপরিবহনের সংখ্যাও। গ্যাসের অভাবে অনেক সিএনজিচালিত অটোরিকশা সড়কে নামেনি। ফলে জলাবদ্ধতার সঙ্গে যানবাহন সংকট যুক্ত হয়ে মানুষের ভোগান্তি আরও বেড়েছে।

নগরীর পাশাপাশি আশপাশের উপজেলাগুলোতেও ভারি বৃষ্টি হচ্ছে। বোয়ালখালীর চরখিজিরপুর-সাতগড়িয়াপাড়া এলাকায় পুরো বর্ষাজুড়েই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কে পানি জমে থাকায় স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তি হচ্ছে।

নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই নগরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। এবারও রাতভর বৃষ্টির পর সোমবার সকাল থেকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ চান তারা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জাতীয় দলের ফুটবলার আল-আমিন ১৫ ম্যাচ নিষিদ্ধ

বিএনপি উদারপন্থী, এটি কোনো রেজিমেন্ট দল নয়: মির্জা ফখরুল

কাহারোল উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

কান্তজিউ মন্দির পরিদর্শনে অপর্ণা রায় দাস, স্বাগত জানালেন এমপি মনজুরুল ইসলাম

নাসিরনগর দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা

নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

কুমিল্লা দাউদকান্দিতে চুরি হওয়া মোটরসাইকেল কসবা থেকে উদ্ধার, গ্রেপ্তার-১

৬৮ বছর পর এক দিনে চারটি ড্র দেখলো ফুটবল বিশ্ব