Daily Samadhan
Wednesday , 30 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে এক একর ১২ শতাংশ জমির আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ

প্রতিবেদক
মোজাম্মেল হক
September 30, 2026 8:23 pm

দিনাজপুরের বীরগঞ্জে এক কৃষকের এক একর ১২ শতাংশ জমির আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া মৌজার খতিয়ান নম্বর ৯২ ও দাগ নম্বর ১৫৮২-এর এক একর ১২ শতাংশ জমির ধান কাটা অবস্থায় রয়েছে। জমিটির মালিক বৈরবাড়ী গ্রামের মৃত নগেন্দ্র দেবনাথের ছেলে কিশোরী মোহন দেবনাথ বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কিশোরী মোহন দেবনাথের অভিযোগ, বাপ-দাদার আমল থেকে তাঁর পরিবার ওই জমি চাষাবাদ করে আসছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে দুর্বৃত্তরা জমির আধাপাকা ধান কেটে নিয়ে যায়। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ঘটনায় তিনি বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে জমিটির মালিকানা নিয়ে ভিন্ন দাবি করেছেন হিরামনি গ্রামের মো. হাকিম উদ্দিনের ছেলে মো. জিয়া। তিনি বলেন, “ওই জমির ধান আমরা কেটে নিয়ে এসেছি। জমিটির প্রকৃত মালিক আমরা। তাই নিজেদের জমির ধান আমরা কেটে নিয়ে এসেছি।”

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি আমি জানি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জুবাইদা রহমানকে পাশে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী

হরিপুরে মালিক সিডসের সামার হোয়াইট ফুলকপির মাঠ দিবস

পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

সাতসকালে কোনাবাড়ীতে ১২ ঝুটের গোডাউনে আগুন

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ৩০ আগস্ট

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

পদত্যাগ করা রাষ্ট্রপতিকে গ্রেফতারের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী