Daily Samadhan
Saturday , 3 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পেয়েছে বিজয় পুত্রর প্রথম চলচ্চিত্র ‘সিগমা’, কত আয় করল

প্রতিবেদক
বিনোদন ডেস্ক
October 3, 2026 2:17 pm

দক্ষিণী সুপারস্টার অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির ছেলে জেসন সঞ্জয়ের ‘সিগমা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আজ। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। সামাজিক মাধ্যম ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

অনেকে ছবির প্রথমার্ধ, চিত্রনাট্য নিয়ে সমালোচনা করেছেন। কেউ কেউ সন্দীপ কিশানের অভিনয়, অ্যাকশন সিকোয়েন্স এবং জেসন সঞ্জয়ের পরিচালনার প্রশংসা করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বক্স অফিসের তথ্য অনুযায়ী, ‘সিগমা’ মুক্তির প্রথম দিনে ৮৪৯টি শো থেকে ১ কোটি ৮ লাখ রুপি। নেট সংগ্রহ করেছে। ভারতের মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১ কোটি ২৭ লাখ রুপি।

মুক্তির দিন চেন্নাইয়ের কমলা থিয়েটারে সিনেমাটি উপভোগ করতে আসেন জেসনের মা সংগীতা এবং তার বোন দিব্যা। একটি ভিডিওতে দেখা গেছে, জেসন নিজে তার পরিবারের সঙ্গে থিয়েটারে উপস্থিত ছিলেন।

জেসনের মা-বোন সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে হাজির হলেও বিজয় এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এ নিয়ে এক সাক্ষাৎকারে বিজয় পুত্র বলেন, ‘বাবা শান্ত স্বভাবের মানুষ। তিনি সবকিছুতে একটু সময় নেন। আমি কোনো প্রশ্ন করলে উত্তর দিতে ১০ সেকেন্ড সময় লাগে।’

তবে জেসন আশা করেন, তার সিনেমা দেখে বাবা বিজয় গর্বিত হবেন। বলেন, ‘একটি সিনেমা বিশ্লেষণের জন্য সময় প্রয়োজন। তবে তিনি সিনেমাটি পছন্দ করবেন।’

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ১৫ জুলাই

উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ‘আকর্ষণীয়’ পাঠ্যবই দিবে সরকার: শিক্ষামন্ত্রী

রাউজানে ২৩৩ টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

আমরা কোনো পক্ষের দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বটির কোপে মা খুন, শিক্ষক ছেলে পুলিশ হেফাজতে

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ৩জনকে অর্থদন্ড