Daily Samadhan
Friday , 9 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, ২৪ গাড়িতে আগুন

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
October 9, 2026 3:43 pm

দক্ষিণ আফ্রিকায় আশ্রয়প্রার্থীদের আবেদন গ্রহণসংক্রান্ত আদালতের রায়ের প্রতিবাদে অভিবাসীবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। দেশটির দুটি শহরে অন্তত ২৪টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। লুটপাটের শিকার হয়েছে বিদেশিদের মালিকানাধীন দোকানপাট। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আল জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) জোহানেসবার্গের সোয়েতো টাউনশিপ ও বন্দরনগরী ডারবানে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশটির পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গে ১০টি এবং ডারবানে ১৪টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আশ্রয়প্রার্থীদের আবেদন গ্রহণ বন্ধের দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা।

গত জুলাইয়ে দেশটির সাংবিধানিক আদালতের এক রায়ে আশ্রয়ের আবেদন করার ক্ষেত্রে কিছু প্রক্রিয়াগত বাধা দূর করা হয়।

এ রায়কে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

রয়টার্সের এক প্রতিবেদকের দেখা অনুযায়ী, সোয়েতোতে বিক্ষোভকারীরা সোমালিয়ার এক নাগরিকের মালিকানাধীন বলে দাবি করা একটি দোকান থেকে পণ্য সরিয়ে নেন।

ডারবানেও বিদেশিদের মালিকানাধীন দোকানপাটে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে বলে জানিয়েছে এএফপি ।

দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত জাতীয় পুলিশ কমিশনার পুলেং দিমপানে জানান, ডারবানে সহিংসতার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, আদালতের রায় নিয়ে ছড়ানো ভুল তথ্যকে সহিংসতার জন্য দায়ী করেছে দেশটির সরকার।

অভিবাসনবিষয়ক আন্তমন্ত্রণালয় কমিটি জানিয়েছে, আদালতের রায় বাস্তবায়নের পর আশ্রয়ের আবেদন গ্রহণকারী কার্যালয়গুলোতে আবেদনকারীর সংখ্যা বেড়েছে।

অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে এসব কার্যালয়।

আদালতের রায়ে অনিয়মিতভাবে দেশে প্রবেশ করা বা নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ ব্যক্তিদের আশ্রয়ের আবেদন করার ক্ষেত্রে কিছু প্রক্রিয়াগত বাধা তুলে দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তকে ঘিরে অভিবাসীবিরোধী বিক্ষোভ ও সহিংসতা দেশটির পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান

ইলিয়াস আলী গুম: বিমানের উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নাসিরনগরে কালের স্রোতে বিলীন হয়ে যাচ্ছে শতবর্ষের ছাতা মেরামতের পেশা

ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১৯

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ

অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নাসিরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কাজে আওয়ামী পরিবারের সদস্যকে নিয়োগ

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

কুমিল্লা বরুড়ায় ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে মাটি খেকুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছুটে গেলেন ইউএনও