Daily Samadhan
Friday , 9 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ৪ কোটি ৮৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 9, 2026 3:45 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ অক্টোবর রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন এসএইচএস ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাওয়া যায়।

অভিযানে ১ হাজার ২৯৭টি ভারতীয় শাড়ি, ২৭৩টি ভারতীয় কম্বল এবং বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ৪ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা সব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি ডিভিশন, সিদ্দিকবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জুবাইদা রহমানকে পাশে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী

মহান রবের ডাকে নিঃশব্দে চলে গেলেন সাবেক মন্ত্রী এডভোকেট হারুন অর রশিদ

একদিনে ডেঙ্গুর থাবায় প্রাণ গেল ৩ জনের, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ ও ২৪ ঘন্টায় ভর্তি ৯৯৪ রোগী

হোপের সেঞ্চুরিতে ২৫০ রান তাড়া করে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী

শার্শায় ১৫ কোটি টাকার মাছের মৃত্যুর দাবি, তদন্তে মিলল অব্যবস্থাপনার প্রমাণ

আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা

কুমিল্লা বাঙ্গরা বাজারে আনোয়ার মেম্বার হত্যা: এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করলেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবির অভিযোগে মানব পাচারকারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি