Daily Samadhan
Wednesday , 30 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবির অভিযোগে মানব পাচারকারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 30, 2026 5:33 pm

মানব পাচারের অভিযোগে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণ, লিবিয়ায় পাঠিয়ে আটক এবং মুক্তিপণ দাবিসহ শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় এজাহারনামীয় ০১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ২৯/০৯/২০২৬ খ্রি. তারিখ রাত ৭:০০ ঘটিকার সময় সিআইডির একটি অভিযানকারী দল গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন কাড়িহাতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন— মোঃ আবুল হোসেন (৬৯), পিতা- বান্দুমিয়া, সাং- কাড়িহাতা, থানা- কাপাসিয়া, জেলা- গাজীপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সূত্র মতে জানা যায়, মামলার বাদিনীকে ইতালি পাঠানোর কথা বলে আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ২৫ লক্ষ ৯৫ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে ১২ জুন ২০২৪ তারিখে বাদিনীকে লিবিয়ায় পাঠানো হয় বলে মামলার অভিযোগ রয়েছে। লিবিয়ায় পৌঁছানোর পর মানব পাচার চক্রের সহযোগীরা বাদিনীকে একটি স্থানে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং তার নিকট ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের অর্থ দিতে না পারায় তাকে আরও নির্যাতন করা হয় বলে বাদিনী অভিযোগ করেন। একপর্যায়ে বাদিনী সুযোগ বুঝে আটকস্থান থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় গ্রহণ করেন। পরবর্তীতে লিবিয়া পুলিশ তাকে আটক করে ১৬ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশে ফেরত পাঠায়। এ ঘটনায় তিনি ডিএমপির মিরপুর মডেল থানায় মামলা নং-৪১, তারিখ-২১/০৯/২০২৫ খ্রি., মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৭/৮/৯/১০ ধারায় মামলা রুজু করেন।

মামলাটির তদন্তভার গ্রহণের পর প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে মানব পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তের লক্ষ্যে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সিআইডি। তদন্তের প্রাথমিক পর্যায়ে গ্রেফতারকৃত আসামির মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় গত ২৯/০৯/২০২৬ খ্রি. তারিখ তদন্তে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে সিআইডির একটি অভিযানকারী দল গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন কাড়িহাতা গ্রামে অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামি মোঃ আবুল হোসেনকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ আবুল হোসেনের বিরুদ্ধে মিরপুর (ডিএমপি) থানায় মামলা নং-০৫, তারিখ-০২/১০/২০২৫ খ্রি., মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৭/৮/৯/১০ ধারায় একটি মামলা রয়েছে। উক্ত মামলায়ও তিনি এজাহারনামীয় আসামি।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ফুটবল বিশ্বকাপ শেষের পথে গ্রুপপর্ব, কারা গেল নকআউটে, বিদায়ঘণ্টা বাজল কাদের

নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল

এনবিআর’র হাতে সামিট গ্রুপের কর ফাঁকির তথ্য, চলছে ৭ পরিচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ

রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক রক্তাক্ত  

প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় আসছে কঠোর নীতিমালা: প্রতিমন্ত্রী

মার্কিন ঘাঁটিগুলো এবার ‘নরক’ দেখবে: ইরান

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানাই : তথ্য উপদেষ্টা