Daily Samadhan
Friday , 9 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-২৫২

প্রতিবেদক
এ কে পলাশ
October 9, 2026 4:08 pm

কুমিল্লা জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। গত ৮ অক্টোবর সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একযোগে এ অভিযান চালানো হয়। কিশোর অপরাধপ্রবণ বিভিন্ন এলাকা ও কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে-এমন স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। জেলার বিভিন্ন থানা এলাকার পাশাপাশি কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানেও অভিযান চালানো হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক রুটে প্রথমবার উড়বে চীনের নিজস্ব উড়োজাহাজ

আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা

৫৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোই ১০ গ্রামের মানুষের ভরসা

রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

ওবায়দুল কাদেরসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামির অর্ধেক সম্পদ বাজেয়াপ্ত

কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দির সব নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫

ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী