Daily Samadhan
Tuesday , 4 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দির সব নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে

প্রতিবেদক
এ কে পলাশ
August 4, 2026 8:05 pm

দেশে প্রথমবারের মতো নৌযানের সমন্বিত জাতীয় ডেটাবেজ তৈরির উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দি উপজেলার সব ধরনের নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে। এ লক্ষ্যে ‘নৌযান শুমারি-২০২৬ বাস্তবায়ন বিষয়ে কুমিল্লায় এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার। সেমিনারে জেলা প্রশাসক বলেন, দেশের নৌখাতকে একটি সুশৃঙ্খল ও তথ্যভিত্তিক ব্যবস্থাপনার আওতায় আনতে নৌযান শুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দি উপজেলার নদীনির্ভর এলাকায় চলাচলকারী সব ধরনের নৌযানের সঠিক তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে। এর মাধ্যমে নৌযানের একটি নির্ভুল ডেটাবেজ তৈরি হবে, যা নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম মাঠপর্যায়ে শুরুর আগে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হলে সমন্বয় আরও জোরদার হবে। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সমন্বিতভাবে শুমারি কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী, জেলা পুলিশের পুলিশ পরিদর্শক এজাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

এআই জগতের ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল টাইম ম্যাগাজিন

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৪৬২০ পিস ইয়াবা, ৭.৫ কেজি গাঁজা উদ্ধার; ডাকাতিসহ ৭ আসামি গ্রেপ্তার

আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ নিহত ৫

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৫ হাজার ছুঁই ছুঁই

শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে’

চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

খামেনির শেষ বিদায়ে আসেননি সৌদির কেউ