Daily Samadhan
Monday , 12 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গোৎসবের গৌরবের ২০ বছর পূর্তি উপলক্ষে আট দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
October 12, 2026 12:50 pm

“যা বিলীন হয়, তা কেবল রূপ; যা অনাদি থেকে অনন্ত, তাই অস্তিত্ব”—এই চেতনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যকে ধারণ করে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব-২০২৬-এর মহালয়ার শুভসূচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীপক্ষকে বরণ করে নেন সনাতন ধর্মাবলম্বীরা। ধর্মীয় আচার-অনুষ্ঠান, মহালয়ার সংগীত ও ভক্তিমূলক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী সুজিত সরকার। উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা মিলন কান্তি দাশ, দীপক কুমার পালিত, সভাপতি কাঞ্চন দত্ত, সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী, অর্থ সম্পাদক অনুপ সেনসহ পরিষদের অন্যান্য সদস্য ও ভক্তবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিয়পম আচার্য্য। মহালয়ার সংগীত পরিবেশন করেন শিল্পী অদিতি বিশ্বাস।

এবারের দুর্গোৎসবের গৌরবের ২০ বছর পূর্তি উপলক্ষে সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদ আট দিনব্যাপী ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী নানা আয়োজন হাতে নিয়েছে।

আয়োজনের অংশ হিসেবে ৯ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

১০ অক্টোবর শনিবার মহালয়ার শুভসূচনা, দেবীপক্ষকে বরণ, মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন, উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

আগামী ১৭ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে শ্রীশ্রী মা দুর্গার সপ্তমীপূজা, পূজার শুভারম্ভ, পুষ্পাঞ্জলি নিবেদন ও মহাপ্রসাদ বিতরণ। ১৮ ও ১৯ অক্টোবর রোববার ও সোমবার অনুষ্ঠিত হবে মহাষ্টমী পূজা ও পুষ্পাঞ্জলি নিবেদন। ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী পূজা, পুষ্পাঞ্জলি নিবেদন ও অন্নপ্রসাদ বিতরণের আয়োজন রয়েছে।

উৎসবের শেষ পর্যায়ে ২১ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে শ্রীশ্রী মা দুর্গার বিজয়া দশমী। এদিন পুষ্পাঞ্জলি নিবেদন, দেবীর বিদায়পূজা ও দুর্গোৎসবের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আয়োজনের পরিসমাপ্তি ঘটবে।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এবারের আয়োজনের মূল লক্ষ্য। উৎসবকে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের সব ধর্মপ্রাণ ভক্ত, দর্শনার্থী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে উৎসবকে আনন্দমুখর, প্রাণবন্ত ও সার্থক করে তোলার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রাউজান সুলতানপুরে শাহ্ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়- ৪৫ব্যাগ রক্ত সংগ্রহ

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের আর সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

বিলুপ্ত হচ্ছে ‘র‌্যাব’, বিকল্প আসছে ‘এসআরবি’ মন্ত্রিসভায় আইনের খসড়া নীতি ও চূড়ান্ত অনুমোদন

রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন রেশন সুবিধা!

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে আটক ২৩০

স্বরাষ্ট্রমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীর দায়িত্ব বাড়ল

বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

শিবগঞ্জে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

হোসেনি দালানের তাজিয়া মিছিলে মানুষের ঢল