Daily Samadhan
Monday , 12 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটক উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

প্রতিবেদক
মোজাম্মেল হক
October 12, 2026 10:01 pm

দিনাজপুরের বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো মনজুরুল ইসলাম এমপি ফটকটির উদ্বোধন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় কলেজের বিএনসিসি সদস্যরা সংসদ সদস্যকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন এবং কলেজ মাঠে ১০০ দিনের ফ্রি ক্যাম্পেইন ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিরও উদ্বোধন করেন এমপি মনজুরুল ইসলাম। জাগরণ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার এবং স্বাস্থ্য সেবা ডায়াগনস্টিক সেন্টার-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন
এ সময় বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম,বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরীবীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাহান সিরাজ শিপন, বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার আহমেদ। সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান ফটক উদ্বোধনের মধ্য দিয়ে কলেজের অবকাঠামোগত সৌন্দর্যে নতুন সংযোজন হয়েছে। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তদানে আগ্রহী ব্যক্তিদের চিহ্নিত করতে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

চাকরি হারালের পালিয়ে থাকা পুলিশের ৬ কর্মকর্তা

৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ, আগের সবাই বাদ

যুক্তরাষ্ট্রকে সব শর্ত মানতে হবে, তবেই খুলবে হরমুজ

বিশ্ব রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু নেই, আছে শুধু বেচাকেনা

দিনাজপুরে ১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

মহেশপুরে ‘দৈনিক ইনসাফের চোখ’-এর প্রতিনিধিদের মাঝে কার্ড বিতরণ অনুষ্ঠিত

বেনজীরকে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে: নজরুল ইসলাম খান

নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দিলেন মা

ওবায়দুল কাদেরসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামির অর্ধেক সম্পদ বাজেয়াপ্ত