Daily Samadhan
Tuesday , 13 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
কেরানীগঞ্জ প্রতিনিধ
October 13, 2026 3:28 pm

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জিনজিরা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা, ঢাকা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ তানভীর হোসেন ভূইয়াসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।

গ্রেপ্তার সাদ্দাম হোসেন কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের গোলাম বাজার পূর্ব বন্দডাকপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত মোঃ আনোয়ার হোসেন এবং মাতার নাম মৃত হামিদা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৬, তারিখ ১০ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৬(১)(ক)-এর (ই)/(ঈ), ১০, ১২ ও ১৩ ধারায় মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: প্রধানমন্ত্রী

শনিবার শুরু হচ্ছে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য, থাকছে ৬ দিনব্যাপী আনুষ্ঠানিকতা

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

রোগীদের স্বাস্থ্যসেবা আরও সহজ দ্রুত আধুনিক করতে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ই- টিকিটিং উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

আইনের ফাঁকের কারণে আটকে রাখা যায় না মাদককারবারি-ছিনতাইকারীদের

নাসিরনগরে দুর্গোৎসবকে ঘিরে শেষ মুহূর্তের রং তুলিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

বক্তব্য দিচ্ছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন

‎নাসিরনগরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু,