Daily Samadhan
Monday , 19 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 19, 2026 1:22 pm

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তামিম রানা (৩৫) নামে এক বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ। আটক তামিম বিজিবির ৪৫ ব্যাটালিয়নের রাঙ্গামাটির বরকল সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত আছেন।

 

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রোববার (১৮ অক্টোবর) বিকেলে আখাউড়া উপজেলা সদরের দেবগ্রাম নয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিকুরকান্দা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়ার দেবগ্রাম নয়াবাজার এলাকায় অভিযান চালায় আখাউড়া থানা পুলিশের একটি দল। এ সময় বিজিবি সদস্য তামিমের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, রোববার রাত ৮টায় আটক বিজিবি সদস্যদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু নেই, আছে শুধু বেচাকেনা

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে মহিলাসহ দুই জনের মৃত্যু, আহত অন্তত ৭

২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন এমপি এম এ হান্নান

নাসিরনগর দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রস্তুতিমুলক সভা

উপকূল ও নদীতীরবর্তী এলাকার ৬১৫ মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্টগার্ড: কোস্টগার্ড ডিজি

দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে কাস্টমস কর্মীকে হত্যা, গ্রেপ্তার ২

কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক

নাসিরনগরে পবিত্র শোহাদায়ে কারবালা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আইনের ফাঁকের কারণে আটকে রাখা যায় না মাদককারবারি-ছিনতাইকারীদের

আমিরাতে প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে খোলা হচ্ছে হটলাইন: নুরুল হক নুর