Daily Samadhan
Tuesday , 20 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ রাউজানে মহেন্দ্র স্মৃতি নিকেতনে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
October 20, 2026 8:15 pm

চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ রাউজানের নোয়াপাড়া উভলং মহেন্দ্র স্মৃতি নিকেতনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহাষ্টমী পূজা উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেন রাউজান উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদ, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এবং সনাতনী বিদ্যার্থী সংসদের নেতৃবৃন্দ।

মহাষ্টমীর পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু), সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত
যুগ্ম-সাধারণ সম্পাদক জিকু দে ও অর্থ সম্পাদক রূপন বিশ্বাস; রাউজান প্রেস ক্লাবের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুপণ বিশ্বাস; বাগীশিক রাউজান উপজেলা সংসদের সভাপতি বিটু কান্তি দে, সাধারণ সম্পাদক পাভেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অর্পণ মহাজন রিপু, সমাজকল্যাণ সম্পাদক প্রিন্স চৌধুরী শুভ ও দপ্তর সম্পাদক রূপস দাশ, অমর কৃষ্ণ দাশ গুপ্ত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রীমান দাশ শুভ, রাউজান উপজেলা সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি রাখাশ সরকারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহেন্দ্র স্মৃতি নিকেতনের সভাপতি গোপাল দাশ, সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত দাশসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্য। তাঁরা দুর্গোৎসবের আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন।

শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাষ্টমী। এদিন দেবী দুর্গার আরাধনা, অঞ্জলি প্রদান, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা জগজ্জননী মায়ের আশীর্বাদ কামনা করেন। হিন্দু ধর্মীয় বিশ্বাসে দেবী দুর্গা শক্তি, সাহস, ন্যায় ও অশুভ শক্তির বিনাশের প্রতীক। মহাষ্টমীর মূল তাৎপর্য হলো অশুভের বিরুদ্ধে শুভের জয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা এবং মানবকল্যাণের প্রার্থনা। এ উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার বার্তাও বহন করে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

৫৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোই ১০ গ্রামের মানুষের ভরসা

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুর্দান্ত খেলে ২-০ তে ৮৬ মিনিট এগিয়ে থেকেও কান্নায় ভেসে বিশ্বমঞ্চ থেকে বিদায় সেনেগাল

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিতে চায় ওমান

১৬ বছরের পথচলার ইতি, ব্রাজিলকে বিদায় বললেন নেইমার

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে ৪৬জন নিহত

কুমিল্লায় নামাজরত মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

চিকিৎসক সংকটে পাবনা মানসিক হাসপাতাল রোগীদের চিকিৎসা ব্যাহত

স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি