Daily Samadhan
Monday , 24 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 24, 2026 7:45 pm

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর-১৩, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার উদ্দেশ্যে ২৪ আগস্ট দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।

অভিযানে সহযোগিতা করেন বিআরটিএ’র কর্মরত আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম, এপিসি মো. আল মিজানসহ অন্যান্য সদস্যরা। অভিযান চালিয়ে হাতেনাতে ৩ দালালকে আটক করেন। আটককৃতরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছে তাদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকার করার পরিপ্রেক্ষিতে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ জনকে কারাদণ্ড দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— ১) মো: শাহাবুদ্দিন (৫৮) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড,২) মো: মিজান (৪৩)- ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৩) মো: লিটন(৩৬) ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পরে কাফরুল থানার পুলিশের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে কারাগারে পাঠানোর হয় ।
এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই অভিযানের বিষয়ে বিআরটিএতে কর্মরত আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম জানান, আমরা সার্বক্ষণিক দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। দালাল ও প্রতারকমুক্ত বিআরটিএ’র অফিস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি আরবের জরুরি নির্দেশনা

কুমিল্লায় আগষ্টে ১১ খুন চুরির মামলা ৩৫টি

এবারো দুই পর্বে হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

রাউজানে সমাজ সংস্কার ও মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীর বেতন বাড়ছে ১১ লাখ ডলার

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

প্রশাসন অনেকটা নামে মাত্র প্রশাসনে পরিণত হয়েছে: সেলিম উদ্দিন

আওয়ামী লীগ আমলে ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ