Daily Samadhan
Tuesday , 20 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোস্ট গার্ডের মহাপরিচালক প্রতিমা বিসর্জনের সময় থাকবে বাহিনীর বিশেষ ডুবুরি দল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 20, 2026 8:24 pm

কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান বলেছেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জান-মাল রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। বিশেষ করে প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় কাজ করবে বাহিনীর বিশেষ ডুবুরি দল।
গতকাল মঙ্গলবার বিকালে মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

মহাপরিচালক বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি বিভিন্ন সময়ে সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সর্বসাধারণের জান-মাল রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন এলাকাসমূহে হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখাসহ যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি রোধে পূজার শুরু থেকেই ৩,৫০০ জন কোস্ট গার্ড সদস্য নিয়োজিত রয়েছে। আপনারা অবগত আছেন, কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় আমরা মোট ১৪৪ টি মন্দির ও পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হিন্দু ধর্মাবলম্বীরা যেন তাদের ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি প্রতিমা বিসর্জনের সময়ে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় বিশেষ ডুবুরি দল উপস্থিত থাকবে। এছাড়াও যেকোন অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তা নিতে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার আহবান হানান।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

তাজিয়া মিছিলে তরবারি-লাঠি ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক উদ্বার

মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

৫ সহপাঠী মিলে শিক্ষার্থীকে হত্যা করে দুর্ঘটনার নাটক, গ্রেপ্তার ২

হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে

ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ নিহত ৫

মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

ফরিদগঞ্জে পাউবোর সম্পত্তি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

দেশের মানুষের কোনো উপকারে আসেনি’: ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের

নুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ, বাড়িতে নিরাপত্তা জোরদার