Daily Samadhan
Sunday , 1 November 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৬ সদস্য বিশিষ্ট মজুরি বোর্ড ঘোষণা; শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 1, 2026 5:09 pm

আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন ৬ সদস্য বিশিষ্ট নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ধারা ১৩৮-এর বিধান মোতাবেক ৬ সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যক্ষ ড. মোসলেহ উদ্দিন আহমদ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এম্প্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন অন্তর্ভূক্ত হয়েছেন। এছাড়া সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের সদস্য হিসেবে এবিএম সামছুদ্দিন এবং সংশ্লিষ্ট শিল্পের শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাবুল আখতারকে মনোনীত করা হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, আজকের এই মজুরি বোর্ড গঠনের মাধ্যমে আমাদের শ্রমিক ভাইদের দীর্ঘদিনের মূল দাবি পূরণ হলো। আমি আশা করি, তারা রাজপথ ছেড়ে দ্রুত নিজ নিজ কল-কারখানায় কাজে যোগ দেবেন এবং উৎপাদনমুখী পরিবেশে অবদান রাখবেন।

নতুন নির্ধারিত নিম্নতম মজুরির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মজুরি বোর্ড ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। বোর্ডের সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে স্বাধীনভাবে পারস্পরিক আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে একটি উপযুক্ত মজুরি নির্ধারণ করবেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজের গভর্নিং বডি নতুন সভাপতি সায়মা আক্তার

কুমিল্লায় ১৮ থানায় একযোগে পুলিশের অভিযান, আটক ৫১৯ জন

টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়লো স্পেন

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়ার সেই ২ ইউনিয়নের নাম বদলাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী

জ্বালানির দাম আরও বৃদ্ধির কোনো চিন্তা নেই সরকারের : জ্বালানি প্রতিমন্ত্রী

সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হাসান মাহমুদের ৬ ইউকেট, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া