Daily Samadhan
Wednesday , 8 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজের গভর্নিং বডি নতুন সভাপতি সায়মা আক্তার

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
July 8, 2026 9:59 pm

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী চাতলপাড় ডিগ্রী  কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়ীয়া – (১ নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা এম এ হান্নান এমপি মহোদয় এর সহধর্মিনী ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব সায়মা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছে।পূর্ববর্তী সভাপতি জনাব মো. আব্দুল বাছির পদত্যাগ করায় তাঁর পরিবর্তে সায়মা আক্তারকে এই দায়িত্ব প্রদান করা হয়।
​

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
​পদত্যাগ ও নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাতলপাড় কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি জনাব মো. আব্দুল বাছির পদত্যাগ করায় তাঁর মনোনয়ন পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭ নং ধারার ক্ষমতাবলে শূন্য পদে জনাব সায়মা আক্তারকে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।নবনিযুক্ত সভাপতির কার্যকাল আগামী ৩০ জুলাই ২০২৭ তারিখ পর্যন্ত বহাল থাকবে।
​

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভাইস-চ্যান্সেলর) অনুমোদনক্রমে জারিকৃত এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময় এই মনোনয়ন প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
​অনুলিপিটি ইতোমধ্যে নবনিযুক্ত সভাপতি জনাব সায়মা আক্তার, বিদায়ী সভাপতি জনাব মো. আব্দুল বাছির এবং সংশ্লিষ্ট দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখলের অধিকার বাবা-মা পাবে: আইনমন্ত্রী

মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণই খুলে নেবে: নাহিদ ইসলাম

নতুন ভোটার হওয়ার সময় ১৫ দিন, সুযোগ রয়েছে সংশোধনেরও

মান্দায় ইউএনওর বিরুদ্ধে বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ

সৌদি সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড ও ২জনকে অর্থদন্ড

কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

কুড়িগ্রামে নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

মহাসড়কে নামছে ৬০ অত্যাধুনিক অ্যাম্বুলেন্স