Daily Samadhan
Thursday , 5 November 2026 | ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

প্রতিবেদক
এ কে পলাশ
November 5, 2026 7:45 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুরুইন গ্রামের মাহবুব হাসান (৪১), তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের মো. ফারুক (৩৫) এবং মুরাদনগর উপজেলার কাজীয়াতুন গ্রামের হুমায়ুন কবির (২৬)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার ১৬ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা ১৭ নম্বর মামলার (জিআর-২৬৯/২৬) তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার মাহবুব হাসান ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

চুক্তি বাস্তবায়নের ওপরই নির্ভর করছে আলোচনার সাফল্য: পেজেশকিয়ান

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সড়কের পাশে ১০ কেজি গাঁজা, গ্রেপ্তার মাদক বিক্রেতা

খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা

যাত্রাবাড়ীতে ঢাকাগামী বাসে অভিযান, ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার

আমিরাতের ৫ অতিথিকে সঙ্গে নিয়ে বীরগঞ্জে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন এমপি মনজুরুল ইসলাম

পুলিশ হেডকোয়ার্টার্স ত্রৈমাসিক সম্মেলন,জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির