Daily Samadhan
Saturday , 17 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 17, 2026 5:35 pm

রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শনে গিয়েছেন বলে জানান তাঁর সরকারী প্রেস সচিব একেএম নাজমুল হক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর তাদের চলাচলে কতটা সুবিধা হয়েছে এবং বর্তমানে হাঁটাচলায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি না।

এছাড়া নগরীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে তাদের কোনো ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়েও তিনি খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন। তিনি রাজধানীর ফুটপাতগুলো পথচারীদের ব্যবহারের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

তিনি বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য।

তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

মোটরযান মেরামত কারখানা নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

এমপিরা ঋণখেলাপি নন ঋণগ্রস্ত’, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনায় রুমিন ফারহানা

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মামলা ‘অগ্রযাত্রা প্রতিদিন’ এর সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইল হোসেন আর নেই

পাকিস্তান দূতাবাসের সামনে থেকে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘গলাকাটা মোবারক’ গ্রেফতার

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দালালকে কারাদণ্ড ও ৩ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে