Daily Samadhan
Saturday , 20 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড

প্রতিবেদক
এ কে পলাশ
June 20, 2026 3:15 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত এ অভিযানে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী তদারকি ও অভিযান পরিচালনার অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার দায়ে একজনকে ৩ মাস এবং অপর একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন, পুলিশের সদস্যবৃন্দ এবং আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত