Daily Samadhan
Tuesday , 23 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালশী মোড়ে ট্রাফিক সার্জেন্টের সাহসিকতায় ছিনতাইকারী আটক, উদ্ধার চুরি যাওয়া মালামাল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 23, 2026 6:10 pm

রাজধানীর কালশী মোড়ে ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও সাহসিকতায় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে । এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ জুন ) সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে কালশী মোড় ফ্লাইওভারের নিচে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পল্লবী জোনের পুলিশ সার্জেন্ট এম এস মাহমুদ আলি। এ সময় তিনি দেখতে পান, এক ব্যক্তি একটি মোবাইল ফোন হাতে নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি ছিনতাইকৃত মোবাইল ফোন, স্বর্ণের কানের দুল, আংটি ও গলার চেইন উদ্ধার করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীদের শনাক্ত করে উদ্ধার হওয়া মালামাল তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

আটক ব্যক্তির নাম মানিক। তার বাবার নাম আবুল হোসেনের ছেলে এবং ঢাকার শাহপরান বস্তি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশ। ঘটনার পর ডিসি ট্রাফিক মিরপুর সার্জেন্ট এম এস মাহমুদ আলির সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।

একই সঙ্গে ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যদের জনসেবামূলক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন তিনি। জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক মিরপুর বিভাগের এমন দায়িত্বশীল ও তাৎক্ষণিক পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জেন-জিকে ‘নর্দমার প্রজন্ম’ বলায় কঙ্গনাকে এক হাত নিলেন রাখি সাওয়ান্ত

কুমিল্লা চকবাজার পুলিশ ফাড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্বার

এটি বিরল নয়, দেশে বিভিন্ন খামারেই পালন হচ্ছে অ্যালবিনো মহিষ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আসামি হিসেবেই দেশে ফিরতে হবে: ডা. শাহাদাত

বিশ্ববাজারে স্বর্ণের দামে আরও পতন

তুরাগে বাবা আছরে মারা গেল সাত মাসের শিশু

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার

পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ