
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় ১২ জন রেজাল্ট ডেমোনস্ট্রেশন (RD) ও প্রদর্শনী চাষির মাঝে বিভিন্ন মৎস্য চাষ উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার ২০জুন সকালে উপজেলা মৎস্য ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরানা নাছরিনের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন এর সঞ্চালনায় মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।
প্রকল্পের আওতায় চাষিদের মধ্যে এরেটর মেশিন, চুন, সার, মাছের খাদ্য, পুকুর পাড়ে বৃক্ষরোপণের জন্য বিভিন্ন ফলজ ও বনজ গাছের বীজ ও চারা বিতরণ করা হয়। এসব উপকরণ আধুনিক ও পরিবেশবান্ধব মৎস্য চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম. এ. হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব ফাহিমুল আরেফীন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, মৎস্য চাষি ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হান্নান এমপি বলেন, “মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে সফল চাষ পদ্ধতি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। রেজাল্ট ডেমোনস্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে অন্যান্য চাষিরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন এবং আধুনিক প্রযুক্তি গ্রহণে উৎসাহিত হবেন।”


















