Daily Samadhan
Sunday , 21 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 21, 2026 10:50 pm

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের কর্মসূচি বা বিশৃঙ্খল পরিস্থিতির চেষ্টা প্রতিহতের কঠোর হুঁশিয়ারি দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (২১ জুন) সকালে রাজধানীর একটি সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক নায়মুল হাসান এই হুঁশিয়ারি প্রদান করেন।

তিনি স্পষ্ট করে বলেন, ২৩ তারিখকে ঘিরে কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে, তবে তারা নিজেরাই বড় ধরনের ঝুঁকিতে পড়বে। র‍্যাব যেকোনো মূল্যে তা প্রতিহত করবে এবং কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

র‍্যাব কর্মকর্তা আরও জানান, দেশের প্রতিটি স্টেশনে এ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে। কেউ যদি অস্ত্রসহ বা অন্য কোনো উপায়ে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ঝুঁকি তৈরি করতে চায়, তবে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলটির নেতাকর্মীদের নানামুখী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতিতে নাশকতা সৃষ্টির শঙ্কা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদরদপ্তর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। যেকোনো গোপন মিছিল বা বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারা দেশে বিশেষ অবস্থানে রয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে ৪৩৬ অপরাধী গ্রেফতার

৪৫ বছর পর শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল ঘাতক মেজর মোজাফফর (অবঃ) গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

শারদাঞ্জলি ফোরামের উপজেলা ও জেলা কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ শুরু

কলাগাছের ভেলায় নদী পারাপার, দুর্ভোগে শিক্ষার্থীসহ কয়েক গ্রামের মানুষ!

ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী

ঢাকায় ৩ হাজার পীর-মাশায়েখের সম্মেলনে সুফিপন্থীদের ঐক্যের ডাক

পিরোজপুরে মাদক সেবনে বাধা, হামলা-লুটের মামলায় চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার