Daily Samadhan
Friday , 22 May 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, পরিণতির জন্যও প্রস্তুত থাকবেন: রুমিন ফারহানা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 22, 2026 1:03 pm

ভুয়া মামলা দায়ের এবং মামলাকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক বাণিজ্য নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির সাবেক এই শীর্ষ নেত্রী নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে এই ক্ষোভ উগরে দেন। গত সোমবার (১৮ মে) ফেসবুকে দেওয়া ওই পোস্টে ব্যারিস্টার রুমিন ফারহানা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, করতে থাকেন। পরিণতির জন্যও প্রস্তুত থাকবেন দয়া করে।

সুপ্রিম কোর্টের জনপ্রিয় এই আইনজীবী ও রাজনীতিবিদ তার পোস্টে সুনির্দিষ্টভাবে কারও নাম কিংবা কোনো বিশেষ রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি আসার পর পরই তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং কয়েক হাজার নেটিজেন এতে নানামুখী প্রতিক্রিয়া দেখিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সেই নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

‎ সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন দ্বিপক্ষীয় বৈঠক

রৌমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের সাথে যুদ্ধে যাওয়া উচিত হয়নি

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মহেশপুরে খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উপজেলা কমিটি গঠন: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ঐক্যের অঙ্গীকার

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছালো ১২৭ বারের মতো

সংসদে নাসিরনগর – মাধবপুর সড়ক সংস্কারের দাবিতে এমপি সৈয়দ ফয়সল

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড ধরে রাখলো ব্রাজিল