Daily Samadhan
Tuesday , 23 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাট নির্বাচন অফিসে সাধারণ মানুষের চরম ভোগান্তি মিলছে না কোন সেবা

প্রতিবেদক
রেজাউল হক
June 23, 2026 10:50 pm

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাচন অফিসে সেবা নিতে এসে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন রাজারহাটের সাধারণ মানুষ। জাতীয় পরিচয়পত্র (NID) সংশোধন, নতুন ভোটার হওয়া কিংবা হারিয়ে যাওয়া কার্ড তুলতে এসে দিনের পর দিন অফিস আর কম্পিউটারের দোকানে দৌড়াতে হচ্ছে রাজারহাট উপজেলার সাধারণ মানুষ।

​ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার নির্বাচন অফিসার ‘মাহবুবা রহমান’ আশার পর থেকে ভোগান্তি শুরু হয়েছে এবং সেই সাথে নানান তালবাহানা বা অজুহাতের করণে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে পৌঁছেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​
​সরেজমিনে রাজারহাট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে দেখা যায়, দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকেই সকাল থেকে এসে বিকেল পর্যন্ত অপেক্ষা করেও কোনো সমাধান পাচ্ছেন না।
​নতুন ভোটার, নাম এবং বয়স সংশোধন নিয়ে জটিলতার কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নাম, নতুন ভোটার সহ বাবা-মায়ের নাম বা বয়স সংশোধন করতে এসে। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পরও মাসের পর মাস ফাইল আটকে রাখার অভিযোগ রয়েছে।

সেবাগ্রহীতাদের অভিযোগ, অফিসে গেলেই প্রায় সময় “সার্ভার ডাউন” বা “লিংক নেই” এটা ওটা কাগজ আনতে বলে ফিরিয়ে দেওয়া হয়। ফলে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দিনমজুর ও দূর থেকে আসা সাধারণ পুরুষ সহ নারীদের যাতায়াত খরচ ও সময় দুটোই নষ্ট হচ্ছে।

​ভুক্তভোগীদের দাবি, সরাসরি অফিসে গেলে কাজ হতে মাসের পর মাস লেগে যায়। কিন্তু আগের নির্বাচন অফিসার স্যারের সময় কোন হয়রানি হতাম না বলে অনেকেই জানান। এখন অনেক কাগজ সহ এতদিন লাগে কেন?

​অফিসে আসা উমর মজিদ ইউনিয়নের এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সামান্য বানানের ভুল সংশোধনের জন্য তিন মাস ধরে ঘুরছি। প্রতিবারই বলা হয় আজ হবে না, কাল আসেন। আমরা গরিব মানুষ, কামাই ফেলে কতদিন এভাবে আসা যায়?” আরেক সেবাগ্রহীতা জানান, “অনলাইনে আবেদন করার পরও অফিসে এসে টেবিলে টেবিলে ঘুরতে হয়। সাধারণ মানুষের কষ্টের যেন কোনো দাম নেই এখানে।”
​
স্থানীয় সচেতন নাগরিক ও সুধী সমাজের প্রতিনিধিরা বলছেন, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা বলা হলেও রাজারহাট নির্বাচন অফিসের চিত্র উল্টো। এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের এই ভোগান্তি কমবে না।

​এলাকাবাসীর জোর দাবি, জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন অতি দ্রুত রাজারহাট উপজেলা নির্বাচন অফিসার মাহবুবা রহমানকে বদলি করে অন্য কোন ভাল একজনকে দায়িত্ব দেওয়ার দাবী জানান এবং দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

এ বিষয়ে জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা জনাব রবিউল আলম এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি তদন্ত করেছি কিন্তু কোন বক্তব্য দিতে পারবো না। এবং সেই সাথে নির্বাচন অফিসার মাহবুবা রহমানের বক্তব্য চাইলে তিনিও জানান, স্যারের অনুমতি ছাড়া বক্তব্য দিতে পারবো না।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

শহীদের নামে হবে এলাকার সড়ক-প্রতিষ্ঠান, প্রতিটি অপরাধের বিচার হবে: প্রধানমন্ত্রী

দেশের সীমান্তসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেনেড-মাইন ও মাদকদ্রব্যসহ ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

চট্টগ্রাম হবে দেশের প্রধান লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

বেনজিরকে ফিরিয়ে আনতে এখনও দুবাই থেকে জবাব মেলেনি

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন

হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম তৈরি হবে দেশেই, কারখানা উদ্বোধন

সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি, না মানলে ভয়াবহ পরিণতি

আমিরাতে হঠাৎ বাংলাদেশিদের ভিসা বাতিল, আতঙ্কে প্রবাসীরা

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার