Daily Samadhan
Tuesday , 7 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সীমান্তসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেনেড-মাইন ও মাদকদ্রব্যসহ ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

প্রতিবেদক
এস এম দেলোয়ার হোসেন
July 7, 2026 9:35 pm

চলতি বছরের জুন মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ
সর্বমোট ৩০৭ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে। এসব ঘটনায় দেশের সীমান্তসহ বিভিন্ন এলাকা থেকে ২১২ জন চিহ্নিত চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

একই সঙ্গে অবৈধভাবে দেশের সীমান্ত অতিক্রমকালে মিয়ানমারের ২৮৪, ভারতীয় একজন ও ১০ জন বাংলাদেশিসহ সর্বমোট ৩৩২ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আনুমানিক ১২ টায় গণমাধ্যমে পাঠানো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্টেশন সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল জুন মাসে দেশের সীমান্তসহ বিভিন্ন এলাকায় পরিচালিত বিজিবি’র বিভিন্ন ব্যাটালিয়নের অভিযানে জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৫ কেজি ৫৯২ গ্রাম স্বর্ণ, ১৮ হাজার ১৫টি শাড়ী, ৩ হাজার ২৫২টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৯ হাজার ৫৫১টি তৈরি পোশাক, ১ লাখ ৮৯ হাজার ১৮টি কসমেটিক্স সামগ্রী, ১৭ লাখ ৫৪ হাজার ৫৪৩ পিস আতশবাজি, ৭ হাজার ৪৬৪ ঘনফুট কাঠ, ৭ হাজার ৩১৬ কেজি চা পাতা, ৪ হাজার ২৭০ কেজি সুপারি, ১ লাখ ১ হাজার ৭৭৬ কেজি কয়লা, ১ লাখ ৭৪ হাজার ৮৯৮ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪৯৭টি মোবাইল, ১ হাজার ৮৬৫পিস মোবাইলের ডিসপ্লে, ৪১ হাজার ১৬২ পিস মোবাইলের যন্ত্রাংশ, ১৫ হাজার ৫৬ পিস ইলেকট্রিক সামগ্রী, ২২ হাজার ৬১২টি চশমা, ৫২ হাজার ৭৩৬ কেজি জিরা, ৪ হাজার ২৮৫ কেজি রসুন, ১৮ হাজার ৭৯৮ কেজি চিনি, ১০ হাজার ২২৪ কেজি সার, ১১ লাখ ৪১ হাজার ১৬৯ পিস চিংড়ি মাছের পোনা, ৩ হাজার ২৮২ লিটার ভোজ্য তেল/ডিজেল/অকটেন/পেট্রোল/মবিল, ২ হাজার ২৭৬ প্যাকেট কীটনাশক, ৫ লাখ ৯১ হাজার ৪১৯ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৬৯৪ কেজি বিভিন্ন প্রকার বীজ, ১ হাজার ২৩৯ পিস যানবাহন যন্ত্রাংশ, ১১টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৫টি পিকআপ, ৩টি প্রাইভেটকার/বাস, ৩টি ট্রাক্টর, ২০টি ট্রলি/মাইক্রোবাস, ৬৮টি সিএনজি/ইজিবাইক/ অটোরিক্সা, ৩৫টি মোটরসাইকেল এবং ৫৩টি বাইসাইকেল/ভ্যান।

বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৮টি দেশী/বিদেশী পিস্তল, ১টি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ৬৩০ রাউন্ড গোলাবারুদ, ২টি মাইন, ৬টি গ্রেনেড এবং ৬টি অন্যান্য অস্ত্র।

তিনি আরও জানান, এছাড়াও জুন মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ৩৭ লাখ ৭৯ হাজার ৩৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮ কেজি ১৫০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস, ৬০৭ গ্রাম হেরোইন, ১ হাজার ৪২২ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৮ বোতল বিদেশী মদ, ৩৯৫ লিটার বাংলা মদ, ৩ হাজার ২৬৮ ক্যান বিয়ার, ১ হাজার ৭১০ কেজি ৪৭০ গ্রাম গাঁজা, ১ লাখ ৮৪ হাজার ৬৩৩টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২৪ হাজার ২০১ বোতল বিভিন্ন প্রকার সিরাপ এবং ৮২ হাজার ৭১৫ পিস বিভিন্ন প্রকার ঔষধ/ট্যাবলেট।

তিনি জানান, সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১২ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৭ জন বাংলাদেশী নাগরিক, একজন ভারতীয় নাগরিক ও ২৮৪ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেশের সীমান্তসহ বিভিন্ন এলাকায় বিজিবি’র বিভিন্ন ব্যাটালিয়নের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ঘরে ঘরে ডেঙ্গু, হাসপাতালে জায়গা নেই: ময়মনসিংহে উদ্বেগ

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা

২৪ ঘণ্টায় হুতিদের বিরুদ্ধে ইয়েমেনি সেনাবাহিনীর ৪৭৪ অভিযান, হতাহত ১,৫৪০

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কাতার বিশ্বকাপ ফাইনালের সেই রেফারি

নাসিরনগর ফান্দাউকে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল

সংকটের মধ্যেই পদ্মা সেতু রেলপথে নতুন ট্রেন, ৩ স্টেশনে নিরাপত্তা শঙ্কা

ইরানে বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

প্রয়োজনে তৃতীয়বারও’ ইরানে হামলা চালানো হবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

ইতিহাসের অপেক্ষায় গানার্সরা, পিএসজির জয়রথ থামাতে আর্সেনালের কৌশল চূড়ান্ত

কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা