Daily Samadhan
Wednesday , 24 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 24, 2026 4:48 pm

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ এ রিট দায়ের করেন। রিটে আইন সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

রিটে আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে বিবাদীদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে, কেন সরকারকে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন বাতিল বা রহিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আবেদনে বলা হয়েছে, আইনটি তার মূল উদ্দেশ্য পূরণ করেছে। ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এর সম্ভাব্য অপব্যবহার ও অপপ্রয়োগ রোধে আইনটি রহিত করা প্রয়োজন।

এ ছাড়া রিটে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংবিধানের পরিপন্থি। তাই আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করার নির্দেশনা চাওয়া হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী

রোমে আটকে পড়া বিমানের ২৫৯ যাত্রী দেশে ফিরেছেন

লম্বা ছুটির সুযোগ আসছে সরকারি অফিসে, সুখবর আছে বেসরকারিতেও

সিলেট সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল চিকিৎসকের

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন

ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড: জেলা পর্যায়ে যাবে ১০ মেধাবী শিক্ষার্থী

তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

দুবাইয়ের সম্পত্তি আর নিরাপদ ঠিকানা নয়

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প বাঁচতে চিৎকার করছেন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ

দেশে শিল্প-বিনিয়োগে ধীরগতি,বেড়েছে রিজার্ভ-প্রবাসী আয়, আগস্টের ৩০ দিনে এলো ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা