Daily Samadhan
Saturday , 27 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর ফান্দাউকে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 27, 2026 10:28 am

পবিত্র মহররম ও ইমাম হোসাইন রাঃ এর শাহাদাৎ দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  পালিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও রোববার ১০ মহররম সমাপনী দিবসে দরবার শরীফে হাজার হাজার ভক্ত মুরিদের সমাগম হয়।

উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন  ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর ও বাংলাদেশ আঞ্জুমানে ইসলামের আমীর আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী তরিকতের তালিম ও মূল্যবান তারবিয়াত প্রদান করেন। রাতব্যাপী পবিত্র আশুরা, আহলে বায়াহ ও শোহাদায়ে কারবালার স্বরণে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত পেশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পীর সাহেব ফান্দাউকী হুজুর  তিনি বলেন, শান্তির ধর্ম ও মানবতার ধর্ম পবিত্র ইসলাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ও তাঁর সাহাবা কেরাম, আউলিয়ায়ে কেরামসহ পুণ্যাত্ম মনীষীরা যুগে যুগে মানুষের জয়গান প্রচার করেছেন। তেমনিভাবে ইমাম হোসাইন (রা.) ও আহলে বায়তে রাসূল (সা:) এর দর্শন ছিল শান্তি প্রতিষ্ঠা করা এবং কল্যাণ ও ইনসাফের পতাকাকে সমুন্নত রাখার আহবান জানান ।

দরবার শরীফের পীরজাদা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, পীরজাদা মুফতী সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী ও পীরজাদা মুফতী সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনীর পরিচালনায় পহেলা মহররম থেকে নয় মহররম পর্যন্ত খতমে কুরআন, খতমে খাজেগান, আহলে বাইতের সীরত বয়ান, মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রতিদিনের কার্যক্রম পালন করা হয়।

এছাড়াও দশদিন ব্যাপী  মাহফিলে দেশ বরেণ্য  ইসলামিক স্কলার, পীর মাশায়েখ আহলে বায়তে রসুলের মান-মর্যাদা প্রেম মহব্বত নানান বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ: নারীসহ দুইজনের সশ্রম কারাদণ্ড

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ দিয়ে গুলি

৫ আগস্ট হাসিনার বক্তব্য ইস্যুতে মুখ খুলল ভারত

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

শিক্ষার্থীদের নৈতিক স্খলন দেখা যাচ্ছে ফিরিয়ে আনতে হবে – শিক্ষামন্ত্রী

মিসরে পর্যটকবাহী বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১৩

৫ লাখ টাকায় ছিনিয়ে নিতে সিএনজি চালককে হত্যা, বাসচালকসহ গ্রেফতার ৩

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া পুলিশের বাজিমাত, পুরস্কৃত ৭ কর্মকর্তা

অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন