Daily Samadhan
Monday , 6 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নতুন বিওপি চালু

প্রতিবেদক
মোঃ মশিউর রহমান
July 6, 2026 7:46 pm

সীমান্তে নজরদারি জোরদার, চোরাচালান, মানবপাচার ও মাদক পাচার প্রতিরোধে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে নতুন একটি বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নতুন এ বিওপি চালুর ফলে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় উপজেলার তিস্তা নদীর তীরে ৫১ বিজিবির অধীনে নির্মিত ঝাড়সিংহেশ্বর বিওপির উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। উদ্বোধন শেষে তিনি বিওপি প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, কালিগঞ্জ ও থানাহাট বিওপির মধ্যবর্তী সীমান্ত এলাকার দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। দীর্ঘ এ সীমান্ত এলাকায় কার্যকর নজরদারি নিশ্চিত করা, আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান, মানবপাচার ও মাদকের বিস্তার প্রতিরোধ এবং বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই নতুন এ বিওপি স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন বিওপি চালুর ফলে সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার হবে। একই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবির কার্যক্রম আরও গতিশীল হবে।

উদ্বোধন অনুষ্ঠানে বিজিবি রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত হাসান, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

‎ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার

তিতুমীরে ছাত্রদলের দুই গ্রুপের মারামারি; সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক পেটাল ছাত্রদল নেতারা

দুর্গাপূজায় নওগাঁ ও জয়পুরহাটের ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১৪ বিজিবির স্ট্রাইকিং ফোর্স

রেল নেটওয়ার্ক পৌঁছাবে সব জেলাতে, অগ্রাধিকারভিত্তিতে কাজ চলছে

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্সের কক্ষ বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায়ের ও রোগীর স্বজনদের হয়রানি অভিযোগে

জুলাই শহীদ দিবস আজ