Daily Samadhan
Saturday , 17 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় নওগাঁ ও জয়পুরহাটের ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১৪ বিজিবির স্ট্রাইকিং ফোর্স

প্রতিবেদক
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
October 17, 2026 2:31 pm

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁ ও জয়পুরহাট জেলার ৫৫টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। আগামী ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব পূজামণ্ডপের নিরাপত্তা, নিয়মিত টহল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) প্রয়োজনীয় নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার সাপাহার, পত্নীতলা ও ধামইরহাট উপজেলার সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ২৫টি এবং জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৬টি পূজামণ্ডপসহ মোট ৪১টি পূজামণ্ডপে নিরাপত্তা কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত আরও ১৪টি পূজামণ্ডপসহ সর্বমোট ৫৫টি পূজামণ্ডপে গত ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবির সদস্যরা স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত টহল পরিচালনা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনাকে ধারণ করে সবার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের জনগণের সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কাতারের এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না: ট্রাম্প

নাসিরনগরে সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী চড়কপূজা অনুষ্ঠিত

২০ হাজার টাকার বিনিময়ে কমলাপুর রেল স্টেশনে ককটেল বিস্ফোরণ: সাখাওয়াতসহ গ্রেফতা ২

আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

মহান রবের ডাকে নিঃশব্দে চলে গেলেন সাবেক মন্ত্রী এডভোকেট হারুন অর রশিদ

কুমিল্লায় সাংবাদিক শুভ্রর জিডি: সাইবার হামলা, নজরদারি ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী

ডিএমপির কোতোয়ালি থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে,এম রবিউল ইসলাম

ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা

সরকারই আ. লীগকে দেশে ঢোকার পথ করে দিচ্ছে : গোলাম পরওয়ার