Daily Samadhan
Monday , 6 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বীরগঞ্জে গাছ লাগালেন এমপি মনজুরুল ইসলাম

প্রতিবেদক
মোজাম্মেল হক
July 6, 2026 10:14 pm

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের রাজবাড়ী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (৬ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী, ৯নং সাতোর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুর আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৯নং সাতোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নবী ওয়াট, ৯নং সাতোর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদের মণ্ডলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

আলোচনা শেষে উপস্থিত অতিথি ও নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

আগামী সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনের আশা করছেন আইনমন্ত্রী

সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী,দেশের সরকারি হাসপাতালগুলোয় ১১৪৯৫ চিকিৎসকের পদ শূন্য

বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক ভূমিকার প্রশংসায় জাতিসংঘ

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

তৃণমূলে ডায়ালাইসিস সেবা দিতে সরকারের নানা উদ্যোগ

নাসিরনগরে ‎বাজেট কার্যকরের আগেই ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট,

বীরগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত