Daily Samadhan
Thursday , 9 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুগ্ম সচিব পদে পদোন্নতির তালিকায় ১০ ডিসি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 9, 2026 8:24 pm

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম জনপ্রশাসনে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। এ পদোন্নতির তালিকায় ১০ জন জেলা প্রশাসক (ডিসি) রয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতির আদেশ জারি করা হয়। এটিই নতুন সরকারের সময়ে প্রথম বড় পদোন্নতি।

জেলা প্রশাসক পদটি উপসচিব পদমর্যাদার। সাধারণত সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন- ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম, পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এছাড়া নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান,

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। অন্যদিকে উপসচিব পদমর্যাদার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারও যুগ্ম সচিব হয়েছেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

বীরগঞ্জের মেধাবী শিক্ষার্থী মনিরার স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা

হরমুজ প্রণালীর নাম ‘ট্রাম্প প্রণালী’ করার প্রস্তাব ট্রাম্পের

বোয়ালখালী পৌরসভাস্থ দুশত বছরের বৌদ্ধ মন্দির ধ্বংসের পথে!

দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত একজন

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে চারজনের কারাদণ্ড