Daily Samadhan
Friday , 10 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় মিনিটের ঝড়ে মরক্কোকে কাঁদিয়ে প্রথম সেমিফাইনালে ফ্রান্স

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
July 10, 2026 11:31 am

বোস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে ফ্রান্স। গোলের সবচেয়ে সহজ সুযোগ এসেছিল ম্যাচের ২৫তম মিনিটে। কিলিয়ান এমবাপেকে পেনাল্টি বক্সে ফাউল করেন নুসাইর মাজরাউই, ফলে পেনাল্টি পায় ফ্রান্স। তবে সময় নিয়ে নেওয়া এমবাপের দুর্বল স্পট-কিক সহজেই ধরে ফেলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

এরপর লুকা দিনের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে, তবুও মরক্কোর রক্ষণভাগ দৃঢ় অবস্থান ধরে রাখে। অবশেষে দ্বিতীয়ার্ধে এসে দিশা খুঁজে পায় ফ্রান্স। ৬ মিনিটের মধ্যে করে দুই গোল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

৬০তম মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে। বক্সে বেশ দূর থেকে চোখ ধাঁধানো শটে বল জালে জড়িয়ে দেন তিনি (১-০)। এর ৬ মিনিটের মাথায় উসমান দেম্বেলে করেন আরেক গোল।

ওই গোলেও আক্রমণের সূচনা করেন এমবাপেই। বুদ্ধিদীপ্ত দৌড়ে তিনি দুইজন ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নেন, ফলে বক্সের ঠিক বাইরে দেম্বেলের সামনে তৈরি হয় পর্যাপ্ত ফাঁকা জায়গা। সেই সুযোগ কাজে লাগিয়ে দেম্বেলে নিচু করে বাঁকানো শট নেন। বুনু বলটি ঠেকানোর চেষ্টা করলেও সেটি তার হাত ছুঁয়ে জালের নিচের কোণে ঢুকে পড়ে (২-০)। শেষ পর্যন্ত ওই ২-০ ব্যবধান নিয়েই মাঠ ছেড়েছে ফ্রান্স। দিদিয়ের দেশমের শিষ্যরা সহজেই উঠে গেছে শেষ চারে।

ম্যাচে একতরফা দাপট দেখিয়েছে ফ্রান্স। সেই তুলনায় গোল কমই হয়েছে। অনেকটা সময় ফ্রান্সকে আটকে রেখেছিল মরক্কো। কিন্তু ৬ মিনিটের এক ঝড়ে তছনছ হয়ে গেছে তাদের রক্ষণ দুর্গ। কিলিয়ান এমবাপে আর উসমান দেম্বেলের জোড়া গোলে ভর করে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স।

এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কিলিয়ান এমবাপের দল। মরক্কোর বিদায় হয়ে গেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বে কড়াকড়ি, নতুন নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর

আমি অনুতপ্ত নই, সে নাস্তিক ছিল : দেবহাটায় শামীম হত্যায় মূল আসামি আমিনী

ডেম্বেলের ইতিহাস গড়া যাদুকরী হ্যাটট্রিকে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

কুমিল্লার গৌরীপুরে বাস উল্টে ২১শিক্ষার্থী আহত

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

মসজিদে জঙ্গি সন্দেহে আটক ১২ জন তিন দিনের রিমান্ডে

যুদ্ধে দুই শতাধিক ‍‍‘শত্রু বিমান‍‍’ ভূপাতিতের দাবি ইরানের

দুই পক্ষের স্বার্থে মিল থাকতে হবে’: বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর