Daily Samadhan
Tuesday , 14 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 14, 2026 1:58 pm

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের চার মন্ত্রণালয়ের মন্ত্রীর পরিবর্তনের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই চারজনকে পরিবর্তন করা উচিত।

তবে কেন এই পরিবর্তন প্রয়োজন বা কাদের পরিবর্তে কাদের দায়িত্ব দেওয়া উচিত, সে বিষয়ে তিনি পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর এ বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ওই নির্বাচনে তিনি ৫৪ হাজার ১২৭ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস পান ৫৯ হাজার ৩৬৬ ভোট।

বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে তিনি আলোচনায় আসেন। এর আগে, কক্সবাজারে এক পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিলে বিএনপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ করেন। গত ২২ মে ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাও ঘটে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

চিকিৎসকদের গল্পগুজব করে কাটালে হবে না, রোগীদেরও খেয়াল রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ

জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৬৭৫, নিখোঁজ তিন হাজার

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে’

বীরগঞ্জে আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস, প্রধান সড়কে র‌্যালি