Daily Samadhan
Wednesday , 15 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধে ভাইয়ে-ভাইয়ে মারামারি, ছোট ভাইয়ের স্ত্রীর ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ

প্রতিবেদক
রেজাউল হক
July 15, 2026 5:25 pm

কুড়িগ্রাম রাজারহাটে জমিজমা নিয়ে পূর্ব মামলার জের ধরে সংঘর্ষ ২ পা ভেঙ্গে দিলেন ছোট ভাইয়ের স্ত্রীর। জানা যায়, কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় চাকিরপশার ইউনিয়নে পীর মামুদ গ্রামের আব্দুল কুদ্দুস জীবিকা নির্বাহের জন্য ঢাকায় কাজ করেন। তার বড় ভাই ইউনুস আলী ও আবু বক্করের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিনের একটি দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে একটি মামলাও আছে আদালতে।

এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পূর্ব মামলা থেকে জামিন নিয়ে উক্ত মামলার খরচের ২ লাখ টাকা আ. কুদ্দুসের কাছে দাবি করে। এই টাকা দিতে অস্বীকৃতি জানায় আ. কুদ্দুস। ৫ মে সকাল ১১টার সময় ইউনুস আলী, সোহেল মিয়া, পারভীন বেগম আবু বক্কর ও মেরি বেগম লাঠি-শোঠা, রড, ছোরা দিয়ে বাড়ির আঙ্গিনায় আব্দুল কুদ্দুসের উপর অতর্কিত হামলা চালায়। আব্দুল কুদ্দুস আঘাতে অসুস্থ হলে ইউনূস আলীগং বাড়ির গেট ভেঙ্গে ৯৪ হাজার ৫ শত লুট করে নিয়ে যান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় আ. কুদ্দুসের স্ত্রী মল্লিকা বেগমকে বাড়ীতে পেয়ে তাে দুই পা ভেঙ্গে দেন। মল্লিকা বেগমের আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান। রংপুরে চিকিৎসা নিয়েও ভয়ে বাড়ি ফিরতে পারছেন না আব্দুল কুদ্দুসের পরিবার। বিভিন্নভাবে হুমকি ধামকি পেয়ে তিনি রাজারহাট বাজারের শান্তিনগরে ভাড়া বাসায় আছেন।

আব্দুল কুদ্দুস জানান, ‘এক মাস ধরে স্ত্রীর চিকিৎসা করে বাড়ী যেতে পারছি না। রাজারহাটে ভাড়া বাড়ীতে থাকতেছি। দুই ছেলের পড়াশুনা হচ্ছে না। বড় ভাই ও ভাতিজারা বিভিন্নভাবে আমার প্রাণনাশের হুকমি দিতেছে।’

ইউনুস আলী বলেন, থানায় কথা হয়েছে, আপস করে নেওয়ার।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে আল-নাহিয়ান ট্রাস্টের বিরুদ্ধে

দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৯

নারীর মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

নিয়োগের পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাচারিয়া

শিক্ষার্থীদের নৈতিক স্খলন দেখা যাচ্ছে ফিরিয়ে আনতে হবে – শিক্ষামন্ত্রী

ব্রাক্ষণপাড়ায় জঙ্গলে লুকিয়েও শেষ রক্ষা হয়নি, উদ্ধার ৩৬ কেজি গাঁজা

বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের পথসভা ও বিক্ষোভ মিছিল

ঢাকা মেডিকেলে মহিলা বাথরুমে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার

হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে

নাসিরনগরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব, বিক্রি হচ্ছে দেদারসে