Daily Samadhan
Sunday , 31 May 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 31, 2026 3:33 pm

ঈদের ছুটি ও টানা বৃষ্টির কারণে কয়েকদিন রাজধানী ঢাকার বায়ুর মানে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেলেও বৃষ্টিপাত কমে যাওয়ায় আবারও দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী ঢাকার স্কোর ছিল ১০৭। এ স্কোর নিয়ে বিশ্বের ১২৭টি প্রধান দূষিত শহরের মধ্যে ঢাকার অবস্থান নবম। একিউআই অনুযায়ী শহরটির বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তালিকায় ২৭৩ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্কোর ১৬৩ এবং তৃতীয় স্থানে চিলির সান্তিয়াগোর স্কোর ১৫৬। এছাড়া ভারতের কলকাতা ও পাকিস্তানের লাহোর যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ঈদের সময় রাজধানীতে যানবাহন চলাচল ও নির্মাণকাজ কমে যাওয়ার পাশাপাশি টানা বৃষ্টির কারণে বাতাসে থাকা ধুলাবালি ধুয়ে যায়। ফলে সাময়িকভাবে বায়ুদূষণের মাত্রা কমে আসে। তবে বৃষ্টি কমে যাওয়ায় দূষণ আবার বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে।

একিউআই সূচক অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা ব্যক্তিরা বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। তাই তাদের প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান

বীরগঞ্জ উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

বিরোধী দলীয় এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ১জনকে অর্থদন্ড

ডিমলায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন সাবেক ইউপি সদস্য ছাইফুল ইসলাম

দক্ষতা উন্নয়নে সেনাবাহিনী কর্তৃক নানিয়ারচর জোনের উদ্যোগে দর্জি প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

ইউরোপের মাটিতে এই প্রথম ঐতিহাসিক জয়,তপু বর্মণের জোড়া গোলে সান মারিনোকে হারালো লাল-সবুজের বাংলাদেশ

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

বিএনপি সরকারের হাত ধরে নতুন অর্থনীতির অভিযাত্রা

রাষ্ট্রায়ত্ত ৬ বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী