Daily Samadhan
Saturday , 17 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জ উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

প্রতিবেদক
মোজাম্মেল হক
October 17, 2026 2:28 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি। উপজেলা পরিষদে আগত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং দাপ্তরিক কার্যক্রমকে আরও সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এ পরিদর্শন কক্ষ স্থাপন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক
শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুউদ্দৌলা খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুল হাসান বীরগঞ্জ ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন,উপজেলা কৃষকদলের সভাপতি ফজলে আলম শাহিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলা পরিষদের এ পরিদর্শন কক্ষটি সংসদ সদস্যের উপজেলা পরিষদে আগমনকালে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের জন্য ব্যবহার করা যাবে। এর মাধ্যমে উপজেলা পরিষদের কার্যক্রমে সমন্বয় সাধন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

“আইনের শাসন নিশ্চিত করতে বিচারকদের মানসিক স্বাধীনতা জরুরী”—বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়ন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বুধবার বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২টি চা বাগান

ড. ইউনূস জুলাই জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান

দ্য এজ মালয়েশিয়ার প্রতিবেদন,এবার নজরে মালয়েশিয়ায় এস আলমের হোটেল ব্যবসা, শক্ত হচ্ছে তদন্তের জাল!

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ-২০২৬,‘টাইব্রেকারে ৪-৩ গোলে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি’

ডিমলায় ঠিকাদার সমিতির নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক রব্বানী প্রধান

ড. ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন আরও অর্ধশত মামলা