Daily Samadhan
Thursday , 16 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশে ফেরার নথি নিয়ে যা বললেন শামা ওবায়েদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 16, 2026 6:05 pm

শেখ হাসিনার দেশে ফেরার নথি ভারত বা বাংলাদেশ সরবরাহ করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘দেশে ফেরার ক্ষেত্রে ছবিযুক্ত প্রমাণ লাগবে শেখ হাসিনার, সেটা দিল্লি বা ঢাকা সরবরাহ করতে পারে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা জরুরি। পলাতক হিসেবে দিল্লিতে আশ্রয় নিয়ে অবস্থান করছেন শেখ হাসিনা, তাঁর স্ট্যাটাস সম্পর্কে সরকারিভাবে ঢাকাকে এখনো কিছু জানায়নি ভারত।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতেই অবস্থান করছেন। তিনি গণ-অভ্যুত্থানের সময় হওয়া অসংখ্য হত্যা মামলার আসামি। এর মধ্যে একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন।সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আত্মসমর্পণের কথা জানিয়েছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফেরামাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কলকাতায় আজ মমতাপন্থি তৃণমূলের বিক্ষোভ

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

ভিডিও কনফারেন্সে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী

অপরাধ বিষয়ক সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

যশোরের শার্শা সীমান্ত থেকে চালিয়ে ৩.৪ কেজি স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি

চলতি বছরেই প্রতিটি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী