Daily Samadhan
Wednesday , 19 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 19, 2026 8:06 pm

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
সব মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে তাকে কেরাণীগঞ্জ বিশেষ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সাবেক এই প্রধান বিচারপতির আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার বিকেলে উনাকে কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি এখন নিজ বাসায় আছেন।’

এর আগে গত ১৭ আগস্ট সবশেষ দায়ের হওয়া মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার আদালত এ আদেশ দেন। এর ফলে যেকোনো সময় তিনি মুক্তি পাবেন বলে সেদিন জানিয়েছিলেন তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
গত ১০ আগস্ট রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ২ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখেন চেম্বার আদালত। পরে বনানী থানার মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। তার আগে ৩০ জুন যাত্রাবাড়ী থানার মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ২৩ মে পৃথক সাত মামলায় জামিনের পর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন করে যাত্রাবাড়ী থানায় খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এই মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী পদচারী–সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোয়াইব। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ের দিকে অগ্রসর হন। শেখ হাসিনাসহ অন্য আসামিদের নির্দেশ ও মদদে পুলিশ, র‍্যাবসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারীরা আন্দোলনরত ছাত্র–জনতার ওপর অতর্কিত গুলি চালায়। এতে গুরুতর আহত হন খোয়াইব। তাকে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর নিহত খোয়াইবের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়।

গত বছরের ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাকে একে একে ৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ফুরিয়ে যায়নি পিএসজির খিদে, গিলে খাবে আর্সেনালকে

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘গলাকাটা মোবারক’ গ্রেফতার

জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী

কুমিল্লায় ঘুরতে বেরিয়ে রাতভর প্রেমিক সহ ৪ বন্ধুর গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

তামাক ও ধূমপান রোধে কঠোর আইন প্রয়োগের তাগিদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের

১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত