Daily Samadhan
Friday , 17 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
July 17, 2026 1:46 pm

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়াস্থ সূর্য সংগ্রাম সংসদ শ্রীশ্রী কালী ও দুর্গা মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী গৌর-নিতাই নামহট্ট মন্দির, ফকিরহাটের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল আরতি, ভজন-কীর্তন, কীর্তন মেলা, শ্রীশ্রী জগন্নাথ দেবের মধ্যাহ্নকালীন ভোগারতি, শ্রীশ্রী জগন্নাথ দেবের লীলামাহাত্ম্য আলোচনা, মহাপ্রসাদ বিতরণ এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর শুভ রথারোহণ এবং ভক্তদের অংশগ্রহণে রথের রশি টানার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপাদ শ্রীধর চৈতন্য ব্রহ্মচারী। প্রধান অতিথি ছিলেন জনাবা ফারনাজ আলম কাদের চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুত তপন চক্রবর্তী, প্রধান পূজারী, শ্রীশ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ এবং রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দীপক তালুকদার।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহজান সাকিল, বিশিষ্ট সমাজসেবক মাইকেল বড়ুয়া, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ রুবেল, যুবদল নেতা ও সমাজসেবক সাজ্জাদ হোসেন তালুকদার (মুন্না), মঞ্জুরুল আলম, ফোরহান, মো. রিদুয়ান, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের পৌরসভা সভাপতি ডাঃ লিটন শর্মা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের পৌরসভা সাধারণ সম্পাদক ভোমর দাশ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জয় দাশ, সনাতন বিদ্যার্থী সংসদ উত্তর জেলা সভাপতি দাশ শুভ, অনুষ্ঠানের সঞ্চালক সনাতন বিদ্যার্থী সংসদের রাউজান উপজেলা সভাপতি রাখাশ সরকার, রথযাত্রা পরিচালক নান্টু দাশ গুপ্ত, রঙ্গময় নিত্যানন্দ দাস, সুদর্শন দাস, শ্রীধাম দাস, হিমাদ্রি পাল ইমন, পাবেল চৌধুরী, অমর কৃষ্ণ দাশ, রূপস দাশ, সাগর দাশ, সাগর দাশ গুপ্ত (বাবু), ধ্রুব ঘোষ, ডাঃ জনি দাশ, পার্থ দে-সহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে। ভক্তদের উপস্থিতি, ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন ও রথ টানার মধ্য দিয়ে রাউজানের ঐতিহ্যবাহী এই রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতাখেলা, মাতলেন শত শত দর্শনার্থী

রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৯

প্রতিবন্ধীদের জনসম্পদে পরিণত করাই আমাদের লক্ষ্য- সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

শাহ্ এমদাদীয়া রাউজান মোহাম্মদপুর দায়রা শাখায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

ঢাকায় গ্রেপ্তার সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম

এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম

শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী

বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ