Daily Samadhan
Sunday , 6 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 6, 2026 9:24 pm

জাতীয় মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধি এবং গুম প্রতিরোধসংক্রান্ত আইন বিল সংসদে উত্থাপনের ঠিক আগে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যান বিরোধী দলের সদস্যরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে একই বিলের জনমত যাচাইয়ের সময়ও তারা সংসদ বর্জন করেন।

বিলটি জনমত যাচাইয়ের জন্য সংসদে তোলা হলে বিরোধীদলের সংসদ সদস্যরা প্রথম দফায় সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে অধিবেশন থেকে বের হয়ে যান।

কয়েক মিনিট পর তারা আবার সংসদে ফিরে আসেন। পরে রাত ৮টা ১০ মিনিটে বিরোধীদলীয় নেতা বিলটির বিরোধিতা করে ঘোষণা দিয়ে ওয়াকআউট করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই বিল পাশের অংশীদার হবো না। তাই এখন ওয়াকআউট করছি।’

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, ‘ওয়াকআউট করার জন্য আপনাকে ধন্যবাদ।’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ‘ট্রান্সফার ও প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ জনমত যাচাইয়ের জন্য সংসদে তোলা হয়েছিল।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে মাদকের বিরুদ্ধে ও সামাজিক অবক্ষয় রোধে প্রতিবাদ সমাবেশ

গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান

সম্পর্কের টানাপোড়েনে এক ‘পথহারা মন’

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের

সংস্কৃতি ছাড়া স্বাধীনতা মূল্যহীন

কুমিল্লায় একদিনে ৫৪ অভিযানে ১৩০ গ্রেপ্তার ১৮ কেজি গাঁজা ও ৪৪৩ পিস ইয়াবা উদ্ধার

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন

রাজধানীর হাসপাতালে আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেপ্তার