Daily Samadhan
Thursday , 23 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারী কাবাডি সিরিজ শেষটা রঙিন হলো না বাংলাদেশের

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
July 23, 2026 9:36 pm

সিরিজ নিশ্চিত হয়েছিল আগেই। তবে শেষটা রাঙাতে পারল না বাংলাদেশ। নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচ নারী কাবাডি টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ২৫-২১ পয়েন্টে হেরেছে শ্রাবণী মল্লিকরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখেছেন দর্শকরা। প্রথমার্ধে ১২-১১ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশই। তবে দ্বিতীয়ার্ধে নেপালি মেয়েদের প্রতিরোধের মুখে আর পেরে উঠেনি দল। এক পর্যায়ে ১৭-১৭ পয়েন্টে সমতা ছিল ম্যাচে। ঠিক সেই সময় দারুণ এক সুপার রেইডে ৩ পয়েন্ট আদায় করে নেয় স্বাগতিকরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে দুর্দান্ত প্রতিরোধ গড়ে বাংলাদেশকে অলআউট করে ৫ পয়েন্টের ব্যবধানে চালকের আসনে বসে পড়ে নেপাল। নির্ধারিত সময়ে বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। ফলে ২৫-২১ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে নেপালি মেয়েরা। এ সময় তাদের আনন্দ ছিল দেখার মতো।

তবে এই হারের পরও ৩-২ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। প্রথম ম্যাচ ৩৪-২৪ পয়েন্টে জিতে সিরিজ শুরু করেছিল স্বাগতিকরা। পরের ম্যাচ ২৫-২০ পয়েন্ট জিতে সমতা ফেরায় নেপাল। তৃতীয় ও চতুর্থ ম্যাচ যথাক্রমে ৩১-২৩ পয়েন্ট ও ৩৪-২২ পয়েন্টের জয়ে সিরিজ নিজেদের করে বাংলাদেশ।

শেষ ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন নেপাল অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী। আর পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের নিয়োগ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী

অর্থ আত্মসাতে এসি সোহেল কারাগারে

শিশু জন্মের পরই পাবে আইডি, মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

ঢাকা মেডিকেলে ৭০ পিস ইয়াবাসহ ৮ জন আটক। অনিরাপত্তায় ভুগছেন রোগী ও রোগীর স্বজনরা

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের,টিফিন ভাতা পাঁচ গুণ বৃদ্ধির প্রস্তাব

শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

আরেক দফা কমল স্বর্ণের দাম