Daily Samadhan
Monday , 27 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 27, 2026 8:47 pm

সংগৃহীত ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো ভাষণ দেবেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক ভাষণ।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সফরকালে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে পার্শ্ববৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এবারের সফর হবে সংক্ষিপ্ত। তিনি নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন। আগামী ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন।

সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না বলে জানা গেছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

সৌদি আরবকে বিধ্বস্ত করে ৪-০ গোলের জয়ে গ্রুপের শীর্ষে স্পেন

ফুটপাত দখলমুক্ত করতে,চানখারপুল-বকশীবাজারে ডিএসসিসির অভিযান

প্রাথমিকে বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

প্রধান অতিথি প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার

বিদেশে বসে বক্তব্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে চাইছেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করলেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

যেসব রুটে হচ্ছে নতুন ৩ মেট্রোরেল