Daily Samadhan
Tuesday , 1 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটপাত দখলমুক্ত করতে,চানখারপুল-বকশীবাজারে ডিএসসিসির অভিযান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 1, 2026 9:55 pm

রাজধানীর চানখারপুল থেকে বকশীবাজার পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই অভিযানে মশার প্রজননস্থল ধ্বংস, বর্জ্য অপসারণ এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সও যাচাই করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযান চলাকালে বিভিন্ন স্থানে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে লার্ভিসাইড প্রয়োগ করা হয়। প্রয়োজনীয় এলাকায় মশক নিধন কার্যক্রমও পরিচালনা করা হয়। এ সময় নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং সড়ক ও ফুটপাত অপরিচ্ছন্ন না করার আহ্বান জানানো হয়।
এদিকে চানখারপুল থেকে বকশীবাজার এলাকার বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স যাচাই করা হয়। বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করার পাশাপাশি যাদের লাইসেন্স নেই, তাদের দ্রুত লাইসেন্স নেওয়ার নির্দেশ দেওয়া হয়। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। যাদের ট্রেড লাইসেন্স নেই, তাদের লাইসেন্স নিতে হবে এবং প্রয়োজন হলে তা নবায়ন করতে হবে। প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের সতর্ক করে সময় দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার বিস্তার রোধে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করা হচ্ছে। এ ধরনের সমন্বিত অভিযান দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।

ডিএসসিসি জানিয়েছে, শুধু উচ্ছেদ নয়, একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিয়মকানুন মানা হচ্ছে কি না-এসব বিষয়ও অভিযানের আওতায় আনা হচ্ছে। জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখা এবং নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনা নিশ্চিত করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

দনিয়া ব্র্যাঞ্চের ডাচ্-বাংলা ব্যাংক থেকে নারী গ্রাহকের ৮৫ লাখ টাকা উধাও!

সৌদি আরবকে বিধ্বস্ত করে ৪-০ গোলের জয়ে গ্রুপের শীর্ষে স্পেন

নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ; পুলিশের গুলিতে ছত্রভঙ্গ, ককটেলসহ গ্রেপ্তার ২ 

কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

সিলেটে এনসিপির পদযাত্রা-সমাবেশ ঘিরে বিজিবি মোতায়েন

ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল

বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন

মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া পুলিশের বাজিমাত, পুরস্কৃত ৭ কর্মকর্তা