Daily Samadhan
Friday , 31 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানদের যে উপদেশ দেন মেসি, পেছনে লুকিয়ে নিজের বড় আফসোস

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
July 31, 2026 9:57 am

ফুটবলে জেতার মতো প্রায় সবই জিতেছেন লিওনেল মেসি। কিন্তু এত সাফল্যের মাঝেও একটি বিষয় আজও তাকে তাড়িয়ে বেড়ায়। ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার অধিনায়ক জানিয়েছেন, ছোটবেলায় ইংরেজি ভাষা না শেখাই তার জীবনের অন্যতম বড় আফসোস।

নিজের ভুলেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, দায় নিলেন আনচেলত্তি
বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে খেলছেন ৩৮ বছর বয়সী এই তারকা। দীর্ঘ ক্যারিয়ারের বেশিরভাগ সময় স্পেনে কাটালেও এখন ইংরেজিভাষী পরিবেশে খেলতে গিয়ে ভাষাগত সীমাবদ্ধতা তাকে মাঝে মধ্যেই বিব্রত করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বেশ কয়েক মাস আগে ‘মিরো দে আত্রাস’ পডকাস্টে মেসি বলেছেন, ‘ছোটবেলায় ইংরেজি শেখা উচিত ছিল। অন্তত কিছুটা হলেও শেখার সুযোগ ছিল, কিন্তু আমি সেটা করিনি। আজ এটা নিয়ে আমার ভীষণ আফসোস হয়।’

তিনি আরও বলেছেন, ‘‘অনেক অসাধারণ ও বিখ্যাত মানুষের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু ভাষা না জানার কারণে ঠিকভাবে কথা বলতে পারিনি। তখন নিজেকে অর্ধেক অজ্ঞ মনে হতো। আমি নিজেকেই বলতাম, ‘কী বোকা ছিলাম! কত মূল্যবান সময় নষ্ট করেছি।’’

মেসি জানান, নিজের এই অভিজ্ঞতা থেকেই সন্তানদের সবসময় পড়াশোনা ও ভালো শিক্ষা গ্রহণের গুরুত্ব বোঝান, ‘আমি আমার সন্তানদের সবসময় বলি শিক্ষার গুরুত্ব বুঝতে, মন দিয়ে পড়াশোনা করতে এবং নিজেকে প্রস্তুত রাখতে। তারা যেন আমার মতো এই ভুল না করে।’

মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমান মেসি। সেখানে লা মাসিয়া অ্যাকাডেমিতে ফুটবলের পাশাপাশি স্কুলের পড়াশোনাও শেষ করেন।

ফুটবল তাকে জীবনের অনেক শিক্ষা দিয়েছে বলেও উল্লেখ করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তি, ‘ফুটবল আমাকে জীবনের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। তবে শুধু সাফল্য নয়, এই খেলাই আমাকে অসংখ্য অভিজ্ঞতা, মূল্যবোধ ও আজীবনের সম্পর্ক উপহার দিয়েছে

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশির রাষ্ট্রীয় সংবর্ধনার দাবি বিরোধীদলীয় নেতার

সব মাধ্যমিকে বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ১৫ জুলাই

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

বীরগঞ্জে প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিমিউ এন্ড টিসির হিসাবরক্ষণ কর্মকর্তা এস এম এহসানের বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, ঠিকাদারদের বিল থেকে ১০ শতাংশ অর্থ আদায়, স্বজনদের আউটসোর্সিংয়ে নিয়োগ ও কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির অভিযোগ; দুদকের তদন্ত দাবি

হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

অতি আগাম ফুলকপি ‘শ্রাবন্তী’র রেজাল্ট বিশ্লেষণ

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর